একবিন্দু ভালোবাসা দাও
একবিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেবো : মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হবো।। : চেয়ে চেয়ে থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে? : কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছু আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রব।। : যতবারই ভাবি ভাসে তোমার ছবি পারি না মুছে দিতে : কি যে হবে ক্ষতি করো যদি সাথী জীবন চলার পথে এখন তোরে এক বন্ধুরে আপন করে আমি বেঁধে নেবো।।