আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী
আমি তোমায় ভালোবাসি, জগতে হইয়াছি দোষী। [২বার] না পাইয়া তবু খুশি। [২বার] তোমার ছবি রাখলাম অন্তরায়। তোমার সাথে প্রেম করিয়া, হইলাম কতো অপমান [২বার] মিষ্টি মিষ্টি কথা কইয়া, আমার সাথে প্রেম যে করিলা।[২বার] এখন কেনো যাও ভুলিয়া [২বার] তোমার ছবি রাখলাম অন্তরায়। তোমার সাথে প্রেম করিয়া, হইলাম কতো অপমান। [২ বার] জাতি কুলমান সবি গেলো, এখন শুধু বাকি প্রাণ।[২বার] তোমার সাথে প্রেম করিয়া, হইলাম কতো অপমান [২বার]