আমার বন্ধু দয়াময়
আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়(২) তোমারে না দেখলে রাধার জীবন কেমনে রয়(বন্ধুরে) আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়(২) কদম ডালে বইসারে বন্ধু, ঢঙ্গ কদম্বের আগা(২) শিশুকালে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়(২) তমাল ডালে বইসারে বন্ধু, বাজাও রঙ্গের বাঁশি(২) সুর শুনিয়া রাধার মন হইল যে উদাসীরে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়(২) ভাইবে রাধারমন বলে, মনেতে ভাবিয়া(২) নিভা ছিল মনের আগুন কে দিলে এই জ্বালাইয়ারে আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়(২)
Public domain. Words and music by Radharaman Dutta (1834–1915).