যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে
যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে। যবে শুভক্ষণে ডাক পড়ে সেই ভিতর-সভার মাঝে এ গান লাগবে বুঝি কাজে তোমার সুরের রঙের রঙিন নাটে। তোমার ফাগুনদিনের বকুল চাঁপা, শ্রাবণদিনের কেয়া, তাই দেখে তো শুনি তোমার কেমন যে তান দে’য়া। আমি উতল প্রাণে আকাশ-পানে হৃদয়খানি তুলি বীণায় বেঁধেছি গানগুলি তোমার সাঁঝ-সকালের সুরের ঠাটে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).