যোগী হে, কে তুমি হৃদি-আসনে!

Rabindranath Tagore

যোগী হে, কে তুমি হৃদি-আসনে!
বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে।
মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়—
জটাজূট ছায় গগনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).