যোগী হে, কে তুমি হৃদি-আসনে!
যোগী হে, কে তুমি হৃদি-আসনে! বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে। মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়, ভালে শিশুশশী হাসিয়া চায়— জটাজূট ছায় গগনে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).