যখন তোমায় আঘাত করি তখন চিনি
যখন তোমায় আঘাত করি তখন চিনি। শত্রু হয়ে দাঁড়াই যখন, লও যে জিনি। এ প্রাণ যত নিজের তরেতোমারি ধন হরণ করে ততই শুধু তোমার কাছে হয় সে ঋণী। উজিয়ে যেতে চাই যতবার গর্বসুখে তোমার স্রোতের প্রবল পরশ পাই যে বুকে। আলো যখন আলস-ভরেনিবিয়ে ফেলি আপন ঘরে লক্ষ তারা জ্বালায় তোমার নিশীথিনী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).