যিনিসকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গী

Rabindranath Tagore

যিনিসকল কাজের কাজী মোরা তারি কাজের সঙ্গী।
যাঁর নানা রঙের বঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী।
তাঁর বিপুল ছন্দে ছন্দে
মোরা যাই চলে আনন্দে,
তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী।
এই জন্ম-মরণ-খেলায়
মোরা মিলি তাঁরি মেলায়,
এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।
ওরেডাকেন তিনি যবে
তাঁরজলদ-মন্দ্র রবে
ছুটিপথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).