যেতে যদি হয় হবে

Rabindranath Tagore

যেতে যদি হয় হবে—
যাব, যাব, যাব তবে॥
লেগেছিল কত ভালোএই-যে আঁধার আলো—
খেলা করে সাদা কালো উদার নভে।
গেল দিন ধরা-মাঝেকত ভাবে, কত কাজে,
সুখে দুখে কভু লাজে, কভু গরবে॥
প্রাণপণে কত দিনশুধেছি কঠিন ঋণ,
কখনো বা উদাসীন ভুলেছি সবে।
কভু ক’রে গেনু খেলা,স্রোতে ভাসাইনু ভেলা,
আনমনে কত বেলা কাটাই ভবে॥
জীবন হয় নি ফাঁকি,ফলে ফুলে ছিল ঢাকি,
যদি কিছু রহে বাকি কে তাহা লবে!
দেওয়া-নেওয়া যাবে চুকে, বোঝা-খসে-যাওয়া বুকে
যাব চলে হাসিমুখে— যাব নীরবে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).