যেখানে রূপের প্রভা নয়ন-লোভা
যেখানে রূপের প্রভা নয়ন-লোভা সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা। যেখানে রসিকসভা পরম-শোভা সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা। যেখানে গলাগলি কোলাকুলি তোমারি বেচা-কেনা সেই হাটে, পড়ে না পদধূলি পথ ভুলি যেখানে ঝগড়া করে ঝগ্ড়াটে। যেখানে ভোলাভুলি খোলাখুলি সেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).