যে তোমায়ছাড়ে ছাড়ুক,আমি তোমায় ছাড়ব না মা!
যে তোমায়ছাড়ে ছাড়ুক,আমি তোমায় ছাড়ব না মা! আমিতোমার চরণ— মা গো, আমিতোমার চরণ করব শরণ,আর কারো ধার ধারব না মা॥ কে বলে তোর দরিদ্র ঘর,হৃদয়ে তোর রতনরাশি— আমিজানি গো তার মূল্য জানি,পরের আদর কাড়ব না মা॥ মানের আশে দেশবিদেশেযে মরে সে মরুক ঘুরে— তোমারছেঁড়া কাঁথা আছে পাতা,ভুলতে সে যে পারব না মা॥ ধনে মানে লোকের টানেভুলিয়ে নিতে চায় যে আমায়— ও মা,ভয় যে জাগে শিয়র-বাগে,কারো কাছেই হারব না মা॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).