যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে
যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে॥ সব যে হয়ে গেল কালো,ফাঁক|1emনিবে গেল দীপের আলো, আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?! অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি। ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি! সকালবেলা চেয়ে দেখি,দাঁড়িয়ে আছ তুমি এ কি ঘর-ভরা মোর শূন্যতারই বুকের ’পরে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).