যে দিনফুটল কমল কিছুই জানি নাই

Rabindranath Tagore

যে দিনফুটল কমল কিছুই জানি নাই,
আমিছিলেম অন্যমনে।
আমারসাজিয়ে সাজি তারে আনি নাই,
সে যেরইল সঙ্গোপনে।
মাঝে মাঝে হিয়া আকুলপ্রায়
স্বপন দেখে চমকে উঠে চায়,
মন্দ মধুর গন্ধ আসে হায়
কোথায়দখিন-সমীরণে।
ওগো,সেই সুগন্ধে ফিরায় উদাসিয়া
আমায়দেশে দেশান্তে।
যেনসন্ধানে তার উঠে নিশ্বাসিয়া
ভুবননবীন বসন্তে।
কে জানিত দূরে তো নেই সে,
আমারি গো আমারি সেই যে,
এ মাধুরী ফুটেছে হায় রে
আমারহৃদয়-উপবনে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).