যদিঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর

Rabindranath Tagore

যদিঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর
তবেদয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর॥
ওহেঅপাপপুরুষ, দীনহীন আমি এসেছি পাপের কূলে—
প্রভু,দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া করে লও তুলে
আমিজলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি—
প্রভু,দয়া কোরো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).