যদিবারণ কর তবে গাহিব না। '

Rabindranath Tagore

যদিবারণ কর তবে গাহিব না। '
যদিশরম লাগে মুখে চাহিব না॥
যদিবিরলে মালা গাঁথা
সহসা পায় বাধা
তোমার ফুলবনে যাইব না॥
যদিথমকি থেমে যাও পথমাঝে
আমিচমকি চলে যাব আন কাজে।
যদিতোমার নদীকূলে
ভুলিয়া ঢেউ তুলে,
আমার তরীখানি বাহিব না॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).