যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না।তবে তুই ফিরে

Rabindranath Tagore

যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না।তবে তুই ফিরে যা-না।
যদি তোর ভয় থাকে তো করি মানা॥
যদি তোর ঘুম জড়িয়ে থাকে গায়েভুলবি যে পথ পায়ে পায়ে,
যদি তোর হাত কাঁপে তো নিবিয়ে আলো সবারে করবি কানা॥
যদি তোর ছাড়তে কিছু না চাহে মনকরিস ভারী বোঝা আপন—
তবে তুই সইতে কভু পারবি নে রেএ বিষম পথের টানা॥

যদি তোর আপনা হতে অকারণেসুখ সদা না জাগে মনে
তবে তুই তর্ক ক’রে সকল কথা করিবি নানাখানা॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).