যদি জোটে রোজ

Rabindranath Tagore

যদি জোটে রোজ
এমনি বিনি পয়সায় ভোজ।
ডিশের পরে ডিশ
শুধু মটন কারি ফিশ,
সঙ্গে তারি হুইস্কি সোডা দু-চার বয়াল ভোজ।
পরের তহবিল
চোকায় উইল্‌সনের বিল—
থাকি মনের সুখে হাস্যমুখে, কে কার রাখে খোঁজ।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).