যায় দিন, শ্রাবণদিন যায়

Rabindranath Tagore

যায় দিন, শ্রাবণদিন যায়।
আঁধারিল মন মোর আশঙ্কায়,
মিলনের বৃথা প্রত্যাশায়মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে।
আসন্ন নির্জন রাতি,হায়, মম পথ-চাওয়া বাতি
ব্যাকুলিছে শুন্যেরে কোন্ প্রশ্নে।
দিকে দিকে কোথাও নাহি সাড়া,
ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া।
নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশাব্যথিতা যামিনী খোঁজে ভাষা—
বৃষ্টিমুখরিত মর্মরছন্দে,সিক্ত মালতীগন্ধে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).