যায় দিন, শ্রাবণদিন যায়
যায় দিন, শ্রাবণদিন যায়। আঁধারিল মন মোর আশঙ্কায়, মিলনের বৃথা প্রত্যাশায়মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে। আসন্ন নির্জন রাতি,হায়, মম পথ-চাওয়া বাতি ব্যাকুলিছে শুন্যেরে কোন্ প্রশ্নে। দিকে দিকে কোথাও নাহি সাড়া, ফিরে খ্যাপা হাওয়া গৃহছাড়া। নিবিড়-তমিস্র-বিলুপ্ত-আশাব্যথিতা যামিনী খোঁজে ভাষা— বৃষ্টিমুখরিত মর্মরছন্দে,সিক্ত মালতীগন্ধে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).