যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে
যারে নিজে তুমি ভাসিয়েছিলে দুঃখধারার ভরা স্রোতে তারে ডাক দিলে আজ কোন্ খেয়ালে আবার তোমার ও পার হতে। শ্রাবণ-রাতে বাদল-ধারে উদাস ক’রে কাঁদাও যারে আবার তারে ফিরিয়ে আনো ফুল-ফোটানো ফাগুন-রাতে। এ পার হতে ও পার ক’রেবাটে বাটে ঘোরাও মোরে। কুড়িয়ে আনা, ছড়িয়ে ফেলা,এই কি তোমার একই খেলা— লাগাও ধাঁধা বারে বারে এই আঁধারে এই আলোতে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).