যারাকথা দিয়ে তোমার কথা বলে

Rabindranath Tagore

যারাকথা দিয়ে তোমার কথা বলে
তারাকথার বেড়া গাঁথে কেবল দলের পরে দলে।
একের কথা আরে
বুঝতে নাহি পারে,
বোঝায় যত কথার বোঝা ততই বেড়ে চলে।
যারাকথা ছেড়ে বাজায় শুধু সুর
তাদেরসবার সুরে সবাই মেলে নিকট হতে দূর।
বোঝে কি নাই বোঝে
থাকে না তার খোঁজে,
বেদন তাদের ঠেকে গিয়ে তোমার চরণতলে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).