যাওয়া-আসারই এই কি খেলা

Rabindranath Tagore

যাওয়া-আসারই এই কি খেলা
খেলিলে, হে হৃদিরাজা, সারা বেলা।
ডুবে যায় হাসি আঁখিজলে—
বহু যতনে যারে সাজালে
তারে হেলা।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).