যা ছিল কালো-ধলো তোমার রঙে রঙে রাঙা হল

Rabindranath Tagore

যা ছিল কালো-ধলো তোমার রঙে রঙে রাঙা হল।
যেমন রাঙাবরন তোমার চরণ তার সনে আর ভেদ না র’ল।
রাঙা হল বসন-ভূষণ,রাঙা হল শয়ন-স্বপন—
মনহল কেমন দেখ্ রে, যেমন রাঙা কমল টলোমলো।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).