ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!

Rabindranath Tagore

ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
কঠিন করে চরণ-’পরে প্রণত করো মন॥
বেঁধেছে মোরে নিত্য কাজেপ্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ॥

এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক,
মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
তাহার ’পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ–
তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).