ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ! কঠিন করে চরণ-’পরে প্রণত করো মন॥ বেঁধেছে মোরে নিত্য কাজেপ্রাচীরে-ঘেরা ঘরের মাঝে, নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ॥ এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক, মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন। তাহার ’পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ– তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).