ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি
ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে। মোহবশে পাছে ঘিরে আমায়তব নামগান-অহঙ্কার হে॥ তোমার কাছে কিছু নাহি তো লুকানো, অন্তরের কথা তুমি সব জানো— আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে॥ ক্ষুদ্র কণ্ঠে যবে উঠে তব নামবিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম— তাই আমার পাছে জাগে অভিমান, গ্রাসে আমায় আঁধার হে, পাছে প্রতারণা করি আপনারেতোমার আসনে বসাই আমারে— রাখো মোহ হতে, রাখো তম হতে, রাখো রাখো বারবার হে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).