ভয় হতে তব অভয়মাঝেনূতন জনম দাও হে

Rabindranath Tagore

ভয় হতে তব অভয়মাঝেনূতন জনম দাও হে॥
দীনতা হতে অক্ষয় ধনে,সংশয় হতে সত্যসদনে,
জড়তা হতে নবীন জীবনেনূতন জনম দাও হে॥
আমার ইচ্ছা হইতে, প্রভু,তোমার ইচ্ছামাঝে-
আমার স্বার্থ হইতে, প্রভু,তব মঙ্গলকাজে—
অনেক হইতে একের ডোরে,সুখদুখ হতে শাস্তিক্রোড়ে—
আমা হতে, নাথ, তোমাতে মোরেনূতন জনম দাও হে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).