ভুলে যাইথেকে থেকে

Rabindranath Tagore

ভুলে যাইথেকে থেকে
তোমার আসন-’পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে।
দ্বারী মোদের চেনে না যে, বাধা দেয় পথের মাঝে।
বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে।
মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারি সাথে।
থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে—
ম্লান হয় দিনে দিনে যায় ধুলাতে ঢেকে ঢেকে।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).