ভুল করেছিনু, ভুল ভেঙেছে
ভুল করেছিনু, ভুল ভেঙেছে। জেগেছি, জেনেছি— আর ভুল নয়, ভুল নয়। মায়ার পিছে-পিছে ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে— বিধেছে কাঁটা প্রাণে— এ তো ফুল নয়, ফুল নয়। ভালোবাসা হেলা করিব না, খেলা করিব না নিয়ে মন— হেলা করিব না। তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি। অতল সাগর সংসারে এ তো কূল নয়, কূল নয়॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).