ভুবনজোড়া আসনখানি
ভুবনজোড়া আসনখানি আমারহৃদয় মাঝে বিছাও আনি॥ রাতের তারা, দিনের রবি,আঁধার-আলোর সকল ছবি, তোমারআকাশ-ভরা সকল বাণী— আমারহৃদয় মাঝে বিছাও আনি॥ ভুবনবীণার সকল সুরে আমারহৃদয় পরান দাও-না পূরে। দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ— তোমারকরুণ শুভ উদার পাণি আমারহৃদয় মাঝে দিক্-না আনি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).