ভুবনজোড়া আসনখানি

Rabindranath Tagore

ভুবনজোড়া আসনখানি
আমারহৃদয় মাঝে বিছাও আনি॥
রাতের তারা, দিনের রবি,আঁধার-আলোর সকল ছবি,
তোমারআকাশ-ভরা সকল বাণী—
আমারহৃদয় মাঝে বিছাও আনি॥
ভুবনবীণার সকল সুরে
আমারহৃদয় পরান দাও-না পূরে।
দুঃখসুখের সকল হরষ, ফুলের পরশ, ঝড়ের পরশ—
তোমারকরুণ শুভ উদার পাণি
আমারহৃদয় মাঝে দিক্‌-না আনি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).