ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে
ভুবন হইতে ভুবনবাসী এসো আপন হৃদয়ে। হৃদয়মাঝে হৃদয়নাথআছে নিত্য সাথ সাথ— কোথা ফিরিছ দিবারাত, হেরো তাঁহারে অভয়ে॥ হেথা চির-আনন্দধাম, হেথা বাজিছে অভয় নাম, হেথা পূরিবে সকল কাম নিভৃত অমৃত-আলয়ে॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).