ভোরের বেলা কখন এসেপরশ করে গেছ হেসে

Rabindranath Tagore

ভোরের বেলা কখন এসেপরশ করে গেছ হেসে॥
আমার ঘুমের দুয়ার ঠেলেকে সেই খবর দিল মেলে—
জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে॥
মনে হল আকাশ যেন কইল কথা কানে কানে।
মনে হল সকল দেহ পূর্ণ হল গানে গানে।
হৃদয় যেন শিশিরনতফুটল পূজার ফুলের মতো—
জীবননদী কুল ছাপিয়ে ছড়িয়ে গেল অসীমদেশে॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).