ভোর হল যেই শ্রাবণশর্বরী
ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী। গন্ধ তারি রহি রহি বাদল-বাতাস আনে বহি, আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি। বেড়া দিলে কবে তুমি তোমার ফুলবাগানে— আড়াল ক’রে রেখেছিলে আমার বনের পানে। কখন গোপন অন্ধকারে বর্ষারাতের অশ্রুধারে তোমার আড়াল মধুর হয়ে তাকে মর্মরি।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).