ভোর হল বিভাবরী, পথ হল অবসান
ভোর হল বিভাবরী, পথ হল অবসান— শুন ওই লোকে লোকে উঠে আলোকেরই গান॥ ধন্য হলি ওরে পান্থরজনীজাগরক্লান্ত, ধন্য হল মরি মরি ধুলায় ধূসর প্রাণ॥ বনের কোলের কাছেসমীরণ জাগিয়াছে, মধুভিক্ষু সারে সারেআগত কুঞ্জের দ্বারে। হল তব যাত্রা সারা,মোছো মোছো অশ্রুধারা লজ্জা ভয় গেল ঝরি, ঘুচিল রে অভিমান॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).