ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন

Rabindranath Tagore

ভক্তহৃদিবিকাশ প্রাণবিমোহন
নব নব তব প্রকাশ নিত্য নিত্য চিত্তগগনে হৃদীশ্বর॥
কভু মোহবিনাশ মহারুদ্রজ্বালা,
কভু বিরাজ ভয়হর শান্তিসুধাকর
চঞ্চল হর্ষশোকসঙ্কুল কল্লোল’পরে
স্থির বিরাজে চিরদিন মঙ্গল তব রূপ।
প্রেমমূর্তি নিরুপম প্রকাশ করো নাথ হে,
ধ্যাননয়নে পরিপূর্ণ রূপ তব সুন্দর॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).