ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ
ভক্ত করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ— ওরে দীন, তুই জোড়কর করি কর্ তাহা দরশন॥ মিলনের ধারা পড়িতেছে ঝরি,বহিয়া যেতেছে অমৃতলহরী, ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্-বরিষন॥ ওই-যে আলোক পড়েছে তাঁহার উদার ললাটদেশে, সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে। চারি দিকে তাঁর শান্তিসাগরস্থির হয়ে আছে ভরি চরাচর— ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে, শান্ত করো রে মন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).