ভেঙে মোরঘরের চাবিনিয়ে যাবি কে আমারে
ভেঙে মোরঘরের চাবিনিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন-পারে— সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। আকাশের যত তারা চেয়ে বয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে। তোমারি দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক-পারাবারে। প্রভাতের পথিক সবে এল কি কলরবে— গেল কিগান গেয়ে ওই সারে সারে! বুঝি-বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণবীণার তারে তারে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).