ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন
ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন তবে কেন মিছে ভালোবাসা। মন দিয়ে মন পেতে চাহি। ওগো, কেন ওগো, কেন মিছে এ দুরাশা। হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা, নয়নে সাজায়ে মায়ামরীচিকা, শুধু ঘুরে মরি মরুভূমে। ওগো, কেন ওগো, কেন মিছে এ পিপাসা। আপনি যে আছে আপনার কাছে নিখিল জগতে কী অভাব আছে। আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ, কোকিলকূজিত কুঞ্জ। বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়— একি ঘোর প্রেম অন্ধরাহু-প্রায় জীবন যৌবন গ্রাসে। তবে কেন তবে কেন মিছে এ কুয়াশা।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).