ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে

Rabindranath Tagore

ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল।
মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল।
দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে—
নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).