ভালোবাসি, ভালোবাসি

Rabindranath Tagore

ভালোবাসি, ভালোবাসি—
এই সুরেকাছে দূরেজলে স্থলে বাজায় বাঁশি॥
আকাশে কার বুকের মাঝেব্যথা বাজে,
দিগন্তে কার কালো আঁখিআঁখির জলে যায় ভাসি॥
সেই সুরে সাগরকূলেবাঁধন খুলে
অতল রোদন উঠে দুলে।
সেই সুরে বাজে মনেঅকারণে
ভুলে-যাওয়া গানের বাণী, ভোলা দিনের কাঁদন-হাসি॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).