উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে
উলঙ্গিনী নাচে রণরঙ্গে। আমরা নৃত্য করি সঙ্গে। দশ দিক আঁধার ক’রে মাতিল দিক্-বসনা, জ্বলেবহ্নিশিখা রাঙা রসনা— দেখেমরিবারে ধাইছে পতঙ্গে। কালো কেশ উড়িল আকাশে, রবি সোম লুকালো তরাসে। রাঙারক্তধারা ঝরে কালো অঙ্গে— ত্রিভুবন কাঁপে ভুরুভঙ্গে।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).