উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি
উদাসিনী সে বিদেশিনী কে নাই বা তারে জানি মনে জাগে নব নব রাগে তারি মরীচিকা-ছবিখানি। পুবের হাওয়ায় তরীখানি তার ভাঙা এ ঘাট কবে হল পার, রঙিন মেঘে আর রঙিন পালে তার করে গেল কানাকানি। একা আলসে গণি বসে পলাতকা যত ঢেউ। যায় তারা যায়, ফেরে না, চায় না পিছু-পানে আর কেউ। জানি তার নাগাল পাব না, আমার ভাবনা শূন্যে শূন্যে কুড়ায়ে বেড়ায় বাদলের বাণী।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).