তুমিহঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন
তুমিহঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন— তাইহঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন॥ গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্ লগনে, হঠাৎ-গছে মাতাও সমীরণ॥ নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথের বাহির থেকেহঠাৎ-বাঁশি যায় যে ডেকে, পথহারাকে করে সচেতন॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).