তুমিহঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন

Rabindranath Tagore

তুমিহঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন—
তাইহঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন॥
গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্ লগনে,
হঠাৎ-গছে মাতাও সমীরণ॥
নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা,
উড়িয়ে ধুলো আসছে কতই জন।
কখন পথের বাহির থেকেহঠাৎ-বাঁশি যায় যে ডেকে,
পথহারাকে করে সচেতন॥

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).