তুমিডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না

Rabindranath Tagore

তুমিডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,
আমারমন যে কাঁদে আপন-মনে কেউ তা মানে না।
ফিরি আমি উদাস প্রাণে,তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানেকেউ তো টানে না॥
বেজে ওঠে পঞ্চমে স্বর,কেঁপে ওঠে বন্ধ এ ঘর
বাহির হতে দুয়ারে করকেউ তো হানে না।
আকাশে কার ব্যাকুলতা,বাতাস বহে কার বারতা,
এ পথে সেই গোপন কথাকেউ তো আনে না।

Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).