তুমিডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না
তুমিডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না, আমারমন যে কাঁদে আপন-মনে কেউ তা মানে না। ফিরি আমি উদাস প্রাণে,তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানেকেউ তো টানে না॥ বেজে ওঠে পঞ্চমে স্বর,কেঁপে ওঠে বন্ধ এ ঘর বাহির হতে দুয়ারে করকেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা,বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথাকেউ তো আনে না।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).