তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ
তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা। আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও— ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও। আপনি যে দুখ ডেকে আনি সে-যে জ্বালায় বজ্রানলে— অঙ্গার ক’রে রেখে যায়, সেথা কোনো ফল নাহি ফলে। তুমি যাহা দাও সে-যে দুঃখের দান শ্রাবণধারায় বেদনার রসে সার্থক করে প্রাণ। যেখানে যা-কিছু পেয়েছি কেবলই সকলই করেছি জমা— যে দেখে সে আজ মাগে-যে হিসাব, কেহ নাহি করে ক্ষমা এ বোঝা আমার নামাও বন্ধু, নামাও— ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও।
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).