তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি। এখনো আছে রজনী॥ পথ বিজনতিমিরসঘন, কানন কণ্টকতরুগহন— আঁধারা ধরণী॥ বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা— চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন। আজি যাব অকূলের পারে, ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).