তুমি যে আমারে চাও আমি সে জানি
তুমি যে আমারে চাও আমি সে জানি। কেন যে মোরে কাঁদাও আমি সে জানি। এ আলোকে এ আঁধারেকেন তুমি আপনারে ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি। সারাদিন নানা কাজেকেন তুমি নানা সাজে কত সুরে ডাক দাও আমি সে জানি। সারা হলে দে’য়া-নে’য়াদিনান্তের শেষ খেয়া কোন্ দিক-পানে বাও আমি সে জানি॥
Public domain. Words and music by Rabindranath Tagore (1861–1941).